রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কাপ্তাইয়ে বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব চমেক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি গুজব-ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকুন: নাজিমুর রহমান গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প!

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা(৪৫)নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।এসময় আরো ৩ পথচারী মারাত্মক আহত হয়।এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত বাইসাইকেল চালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়।মারাত্মক আহত হয় আরো তিন পথচারী।নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে বাসটি ধাক্কা দেয়।

এরই জেরে ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।বিক্ষুব্ধ জনতার ধরিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়েছে ফায়ার সার্ভিস কর্মিরা।এদিকে এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর