শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মনপুরায় চাদা না দেওয়ায় মহিষ নিয়ে যাওয়ায় বাধা দেওয়ায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৯ বার পঠিত
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ

মনপুরা ( ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়।

আহত ইউপি মেম্বারের ভাই রুবেল ভূঁইয়া ৬ জনকে আসামী করে মামলা করে।

রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কলাতলীর ইউনিয়নের কাজীরচর অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে।

পরে দুপুর ২ টায় আটককৃত আসামীদের আদালতে সোর্পদ করে জানিয়েছেন ওসি মাজাহারুল ইসলাম।

আটকৃত আসামীদ্বয় হলেন, মোঃ জুয়েল (২৫) ও মোঃ ছালাউদ্দিন (৩৬)। এদের দুইজনের বাড়ি কলাতলী ইউনিয়নের কাজীরচরে ১ ও ২ নং ওয়ার্ডে।

এজাহার সূত্রে ও বাদী রুবেল ভূঁইয়া জানান, শনিবার সকালে সাড়ে ৬ টায় মামলার আসামীরা তার ভাই ইউপি মেম্বার মোঃ শরিফের কাছে চাঁদা দাবী করে। পরে চাঁদার বদলে মহিষ নিয়ে যাওয়ার সময় ইউপি মেম্বার বাধা দিলে তখন আসামীরা পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। তিনি নিজে বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় নিজেদের নির্দোষ দাবী করেন গ্রেফতারকৃত আসামী মোঃ ছালাউদ্দিন ও মোঃ জুয়েল।

তারা জানান, হামলার ঘটনায় তারা জড়িত নয়।রাজনৈতিক বিরোধের জেরে তাদের আসামী করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলার ৬ আসামীর মধ্যে দুইজনকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার অপর চার আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর