শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মনপুরায় ফজরের নামাজের শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২ বার পঠিত
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে সহকারি শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটে। জামায়াতের ওয়ার্ড সভাপতির ও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সহকারি শিক্ষক ফজলে রাব্বি ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল।

রোববার ফজরের নামাজ শেষ ভোর ৬ টায় উপজেলার মনপুরা ফাজিল মাদ্রাসা জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ফজলে রাব্বি মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলা সহকারি শিক্ষক, অপরজন মনপুরা কাউয়ারটেক কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মোঃ ফয়সাল। দুইজন আপন সহোদর ও মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা অহিদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষক ফজলে রাব্বি জানান, ফজরের নামাজের পর মসজিদে দোয়া পড়ছিলাম। এই সময় আমার বড় ভাই ফয়সাল হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান আলাউদ্দিনের ছেলে ফয়সাল। পরে জামায়াত ইসলামীর নেতা মিজানের নেতৃত্বে ৪-৫ জন হামলা করে পিঠিয়ে রক্তাক্ত জখম করে। ভাইয়ের চিৎকার শুনে মসজিদ থেকে বের হয়ে বাঁচাতে গেলে হামলাকারীরা আমাকে পিঠেয়ে রক্তাক্ত জখম করে। তিনি হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

এই ব্যাপারে গুরুত্বর আহত কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মোঃ ফয়সাল অভিযোগ করে জানান, ফজরের নামাজের পর মসজিদ থেকে ডেকে নিয়ে ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানের নেতৃত্বে ফয়সাল, সুমন, রিয়াদসহ আরও কয়েকজন হামলা করে আমাদের দুই ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। তিনিও হামলার বিচার দাবী করেন।

এই ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আমিমুল ইহসান জসিম জানান, ঘটনাটি নিন্দনীয়। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর