শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার শিলছড়িস্থ দুর্গামন্দির ও কাপ্তাই লকগেট কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন,  সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সবাই আনন্দ ও শান্তিতে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করবেন—এটাই আমার প্রত্যাশা। সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় হয়। পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে উৎসবের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

পরিদর্শনকালে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঙ্গে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু।

এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর