শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭ বার পঠিত
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জনি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা  পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাপ্তাই উপজেলার  ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ২ নম্বর গেটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান,  গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জনিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. জনি রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম রওশনারা বেগম। পুলিশ জানিয়েছে, জনির বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা রয়েছে।পুলিশ জানান , এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর