রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চমেসাস নির্বাচনে শহিদ সভাপতি, আবুল হাসনাত সম্পাদক নির্বাচিত। ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

চমেসাস নির্বাচনে শহিদ সভাপতি, আবুল হাসনাত সম্পাদক নির্বাচিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (চমেসাস) ত্রিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ শহিদুল ইসলাম সভাপতি, মাহবুবুল মাওলা রিপন সহসভাপতি ও মুহাম্মদ আবুল হাসনাত সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনের লাভলেইনস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণশেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিউল আলম।

নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ শহিদুল ইসলাম ৫১ ভোট, সহসভাপতি পদে মাহবুবুল মাওলা রিপন ৫৪ ভোট এবং সম্পাদক পদে মুহাম্মদ আবুল হাসনাত ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দিদারুল হক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দুটি সদস্য পদে এসএম সাইফুদ্দিন তুহিন ৪৭ ভোট এবং মো. আব্দুল করিম ৫১ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনে ছয়টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী সাধারণ সভায় বক্তব্য দেন চমেসাসের সাবেক নেতা ওসমান গণি মনসুর, শামসুল হক হায়দরী ও মোহাম্মদ শাহনওয়াজ এবং বিএফইউজে নেতা শামসুদ্দিন হারুন ও হোসাইন দিদার। এ ছাড়া বিদায়ী কমিটির সভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বক্তব্য দেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমাজসেবা কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস ও সদস্য সাইফুল্লাহ চৌধুরীও সভায় বক্তব্য রাখেন।

বক্তারা সমবায়ের নীতি ও আদর্শ অনুসরণ করে চমেসাসের সদস্যদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর