বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী। সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে সোচ্চার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক! সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ চন্দ্রঘোনা মিশন এলাকায়  শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত  ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন।

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

মোঃ রাজন মিয়া,(শেরপুর প্রতিনিধি): শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে মোঃ সেলিম মিয়া (৩৪) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সেলিম মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, মানব পাচার চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মোঃ স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মোঃ সুমনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও বিষয়টি অধিকতর তদন্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর