বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

বিলাইছড়ির তৃণমূলের আস্থার বাতিঘর জাফর আহমেদ: জেলা পরিষদে মূল্যায়নের দাবি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৯৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি: পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম জনপদ বিলাইছড়ির রাজনীতিতে এক অকুতোভয় ও কর্মীবান্ধব নেতার নাম মোঃ জাফর আহমেদ। আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদ গঠনে এই জননন্দিত নেতাকে সদস্য পদে মনোনীত করার জোরালো দাবি উঠেছে তৃণমূল থেকে। বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় ধরে রাজপথ কাঁপানো এই নেতাকে এখন এলাকার উন্নয়নের ‘সারথি’ হিসেবে দেখতে চায় স্থানীয় সাধারণ মানুষ।

​স্থানীয় রাজনৈতিক মহলের মতে, মোঃ জাফর আহমেদ কেবল একজন নেতাই নন, বরং বিলাইছড়ির সংকটের কান্ডারি। দলের চরম প্রতিকূল সময়ে যখন অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখন নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। রাজপথের প্রতিটি লড়াইয়ে অগ্রভাগে থাকা এই নেতার অকৃত্রিম দেশপ্রেম এবং পাহাড়ের মানুষের প্রতি মমত্ববোধ তাকে আজ দল-মত নির্বিশেষে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে।

​বিলাইছড়ির সাধারণ বাসিন্দারা মনে করেন, পাহাড়ের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হওয়ার জন্য জাফর আহমেদের মতো একজন সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন। বিশেষ করে জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের উন্নয়ন দর্শনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার সাংগঠনিক দক্ষতা অনস্বীকার্য। দুর্গম অঞ্চলের প্রতিটি পাড়া-মহল্লায় তার বিচরণ থাকায়, জেলা পরিষদে তার উপস্থিতি সাধারণ মানুষের সঠিক ও বলিষ্ঠ প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

​বিলাইছড়ি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দুঃসময়ের এই পরীক্ষিত ও ত্যাগী নেতাকে জেলা পরিষদে মূল্যায়ন করা হোক। তাদের বিশ্বাস, জাফর আহমেদকে সদস্য পদে মনোনীত করলে দলের তৃণমূল যেমন চাঙ্গা হবে, তেমনি বিলাইছড়ির সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও বেগবান হবে। এখন কেবল সময়ের অপেক্ষা—জনগণের এই প্রাণের দাবি কতটুকু গুরুত্ব পায়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর