শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।  প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ১৯ দশমিক ৬৮ শতাংশ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ব্যবসায় শিক্ষা শাখার তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মোহাম্মদ আতিক, প্রান্ত চক্রবর্তী ও উম্মে হাবিবা মায়া।  রাঙামাটি জেলার মধ্যে পাসের হারে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর ৬২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। এ কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বিপর্যয় দেখা গেছে। এর পরও আমাদের প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। তবে আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। আগের বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করত এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও অনেক বেশি ছিল।

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাছির উদ্দিন বলেন, ‘গত বছর আমাদের কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তাদের অনেকে এ বছরও অকৃতকার্য হয়েছে। এর প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর