শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস। চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছলদের মূলধন সহায়তা বিতরণ ও ২০২৭ সালের ওরসের তারিখ ঘোষণা বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩ মোংলার বৈদ্যমারীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মোংলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎৬০ লাখে কাস্টমসের বদলি! ওবায়দুরের ডেরায় জিম্মি ৮ ক্যাডার

ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : রাজধানী কিংবা বন্দরনগরী—দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ যেন থামছেই না। এবার ডেঙ্গুর ছোবলে প্রাণ হারিয়েছে ছোট্ট একটি প্রাণ। চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় অবস্থিত কাট্টলী আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ঐশী দাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

​তিনি ব্যাইনে পুকুর পাড়ের লিটন দাসের কন্যা। ডেঙ্গুর এমন নির্মম শিকারে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়।

​অসময়ে এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ার পর প্রশ্ন উঠেছে—মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে আর কতগুলো অমূল্য জীবন হারাতে হবে? সাধারণ মানুষের একটাই প্রশ্ন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ কবে জোরদার করা হবে? প্রশাসনের সুনির্দিষ্ট ও দায়িত্বশীল উদ্যোগ ছাড়া এই অকাল মৃত্যু রোধ করা অসম্ভব বলেই মনে করছেন সচেতন মহল।

​ছোট্ট ঐশীর এই চলে যাওয়া যেন আমাদের চিরচেনা এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল—সময় ফুরিয়ে যাওয়ার আগেই ডেঙ্গু মোকাবিলায় আমাদের আরও কঠোর হতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর