বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মোংলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎৬০ লাখে কাস্টমসের বদলি! ওবায়দুরের ডেরায় জিম্মি ৮ ক্যাডার প্রশাসনের নীরব ভূমিকা আর রাজনৈতিক প্রোশ্রয়ে চিলা ইউনিয়নে চলছে মাদকের রাজত্ব সৃজনে সাফল্যে ৩৯ পেরে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নারীকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি চন্দনাইশে ইকো’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। বিশ্ব পোলিও দিবসে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বর্ণাঢ্য র‍্যালি আকবরশাহে সাবেক কাউন্সিলর জসিমের ভাই খোকনকে ছুরিকাঘাত!

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম, ২৮ অক্টোবর: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

বুধবার বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় দেশে রাজনৈতিক সহিংসতা ও কর্তৃত্ববাদী শাসনের পথ তৈরি হয়েছিল। ওই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অতীতের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। সরকারকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায়। এ ঘটনার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিবেশ, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশিত পরিবর্তন প্রতিষ্ঠা করা প্রয়োজন। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর