শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস। চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছলদের মূলধন সহায়তা বিতরণ ও ২০২৭ সালের ওরসের তারিখ ঘোষণা বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩ মোংলার বৈদ্যমারীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মোংলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎৬০ লাখে কাস্টমসের বদলি! ওবায়দুরের ডেরায় জিম্মি ৮ ক্যাডার

বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই  (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়ায় পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে মারমা সম্প্রদায়ের মধ্যে  এ পূজা ‘অবংমা ছোঁয়া’ নামে পরিচিত।

বুধবার (২৮ অক্টোবর) মংথুইপ্রু মারমার পরিবারের ধানজমিতে এ পূজার আয়োজন করা হয়। এতে ধানখেতের ভালো ফলন, ফসলের সমৃদ্ধি এবং পরিবারের সুখ-শান্তি কামনা করা হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। পূজার পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুসংঘকে পিণ্ডদান ও দান প্রদান করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এসব দান ও পুণ্যকর্মের মাধ্যমে পরিবারের মঙ্গল কামনা করেন আয়োজকেরা।

মংথুইপ্রু মারমা শাস্ত্রীয় জ্যোতিষবিদ হিসেবে পরিচিত। তাঁর পরিবারের উদ্যোগে প্রতিবছর এ পূজার আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এ ধর্মীয় আচার এখন তাঁদের পারিবারিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।

মংথুইপ্রু মারমা বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমাদের পরিবারের ধানজমিতে লক্ষ্মীপূজা বা অবংমা ছোঁয়ার আয়োজন করেছি। এ পূজা আমাদের পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। আমরা ধানখেতের ভালো ফলন, ফসলের সমৃদ্ধি এবং পরিবারের সুখ-শান্তি কামনা করি।’

তিনি আরও বলেন, ‘পূজার পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুসংঘকে পিণ্ডদান করা হয়েছে। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে দান ও পুণ্যকর্মের মাধ্যমে নিজেদের ও পরিবারের মঙ্গল কামনা করি। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এ ঐতিহ্য যেন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও টিকে থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।’

বাঙ্গালহালিয়া চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের পরিচালক সানুমং মারমা বলেন, হেডম্যান পাড়ায় মংথুইপ্রু ম�

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর