শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস। চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছলদের মূলধন সহায়তা বিতরণ ও ২০২৭ সালের ওরসের তারিখ ঘোষণা বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩ মোংলার বৈদ্যমারীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মোংলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎৬০ লাখে কাস্টমসের বদলি! ওবায়দুরের ডেরায় জিম্মি ৮ ক্যাডার

জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় অবৈধভাবে দোকান বসিয়ে সড়ক ও ফুটপাত দখলের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচালিত পৃথক অভিযানে তাঁদের আটক করে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নগরীর ব্যস্ততম জিইসি মোড়ে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই দখলবিরোধী কার্যক্রম শুরু করে চসিক। প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে চলাচলের জায়গা উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।


সকালের অভিযানে নেতৃত্ব দেন চসিকের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার। পরে বিকেলে একই এলাকায় অভিযান চালান চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। এ সময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান পরিচালনার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসালে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি সড়কের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হওয়ায় বাড়ে জনদুর্ভোগ। এ কারণে দখলমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, জনসাধারণের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে চসিকের অভিযান অব্যাহত থাকবে। নগরীর শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার জানান, সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল কোনোভাবেই জনসাধারণের স্বাভাবিক চলাচলের অন্তরায় হতে দেওয়া হবে না। নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখলবিরোধী কার্যক্রম জোরদার করা হচ্ছে।

চসিক সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও ফুটপাতের অবৈধ দখল অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর