শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস। চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছলদের মূলধন সহায়তা বিতরণ ও ২০২৭ সালের ওরসের তারিখ ঘোষণা বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩ মোংলার বৈদ্যমারীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মোংলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎৬০ লাখে কাস্টমসের বদলি! ওবায়দুরের ডেরায় জিম্মি ৮ ক্যাডার

চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ী বাজার ও আশপাশের এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেশি মাছের সঙ্গে চাষের মাছ মিশিয়ে বিক্রি, মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে খাবার তৈরি, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযানে দেশি মাগুর মাছের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি এবং চাষের শিং মাছকে দেশি মাছ হিসেবে বিক্রির অপরাধে খালেকের মাছের দোকানকে ৫ হাজার টাকা ও আনোয়ার ফিসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার তৈরি এবং কয়েক দিন ধরে ব্যবহৃত পোড়া তেল দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে সিপি ফাইভ স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কাজীর দেউড়ী এলাকার সাম’স রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি খাবার তৈরির জন্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
অভিযান শেষে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর