শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আকবরশাহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। মিয়ানমারে ইউরিয়া পাচার ও দেশজুড়ে ভেজাল সারের সাম্রাজ্য: নেপথ্যে ‘ব্ল্যাক’ মিজান ও ‘জিপসাম’ জাহাঙ্গীরের সিন্ডিকেট। মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত স্কুলে ক্লাসের চেয়ে বিল-ভাউচার বড় কেন? লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা কালিয়াকৈরের মৌচাকে ‘দারচিনি’ রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন মনপুরার দুই সিপিপি স্বেচ্ছাসেবী মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে থাকার আহ্বান রাশিয়ার

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় কলেজ প্রাঙ্গনে এই নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ কামালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা।

এই সময় কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ সালেহউদ্দিন সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজীরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদল সভাপতি মোঃ শামসুউদ্দিন আহম্মদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামালউদ্দিন, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান ও
কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক।

পরে মনপুরা শিল্পকলা একাডেমী ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর