শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আকবরশাহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। মিয়ানমারে ইউরিয়া পাচার ও দেশজুড়ে ভেজাল সারের সাম্রাজ্য: নেপথ্যে ‘ব্ল্যাক’ মিজান ও ‘জিপসাম’ জাহাঙ্গীরের সিন্ডিকেট। মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত স্কুলে ক্লাসের চেয়ে বিল-ভাউচার বড় কেন? লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা কালিয়াকৈরের মৌচাকে ‘দারচিনি’ রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন মনপুরার দুই সিপিপি স্বেচ্ছাসেবী মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে থাকার আহ্বান রাশিয়ার

মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হয়েছেন যুবদল নেতা শেখ ফরিদ।

বুধবার দুপুর ৩ টায় ভোট গননা শেষ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়।

এর আগে সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

বিআরডিবি নির্বাচনে ছাতা মার্কায় ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন যুবদল নেতা শেখ ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পলাশ ফরাজী আনারস মার্কায় ২৬ ভোট পান, অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল বাছেত পাটোয়ারী ১৬ ভোট পান।

জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়নের বিআরডিবি সমিতির ৭৫ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার ভোট প্রদান করেন। আগামী তিন বছরের জন্য সভাপতি পদে তিন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এই বিষয়ে নবনির্বাচিত বিআরডিবি সভাপতি শেখ ফরিদ জানান, তিনি বিআরডিবি সমিতির সকল সদস্যদের উন্নয়নের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করবেন।

এই বিষয়ে বিআরডিবি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন জানান, দুই স্তরের নিরাপত্তা মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৩২ ভোট পেয়ে সভাপতি পদে শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর