শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আকবরশাহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। মিয়ানমারে ইউরিয়া পাচার ও দেশজুড়ে ভেজাল সারের সাম্রাজ্য: নেপথ্যে ‘ব্ল্যাক’ মিজান ও ‘জিপসাম’ জাহাঙ্গীরের সিন্ডিকেট। মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত স্কুলে ক্লাসের চেয়ে বিল-ভাউচার বড় কেন? লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা কালিয়াকৈরের মৌচাকে ‘দারচিনি’ রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন মনপুরার দুই সিপিপি স্বেচ্ছাসেবী মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে থাকার আহ্বান রাশিয়ার

আকবরশাহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :‘৭১ ও ‘২৪-এর পরাজিত শক্তি এবং নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী পরিকল্পিত ষড়যন্ত্র, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে রাজপথে নেমেছে স্বেচ্ছাসেবক দল।

১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হান্নানের উদ্যোগে উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকার প্রভাতি স্কুলের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিডিএ ১ নম্বর রোড ও কর্নেল হাট হয়ে সিটি গেট প্রদক্ষিণ করে পুনরায় সিডিএ আবাসিক এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ‘৭১ ও ‘২৪-এর পরাজিত শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবু শহীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌসিফ চৌধুরী

১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরজু, সেলিম, আবির শাহাদাত, মান্না, সোহেল, শাহাদাত, সদস্য মোঃ আলমগীর,আকাশ,জিয়া জাহাঙ্গীর,যুবদল নেতা আবু সাঈদ,ছোট রিপন,ভট্টু,বাবর,সুজন,আকবরশাহ থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম, ছাত্রদল নেতা মো রাকিব সহ সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর