শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি! রামাদা কনভেনশন হল-এর জন্য ম্যানেজার আবশ্যক! অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা ভোলার মনপুরায় প্রাক্তন কলেজ অধ্যক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ, গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩ হাইকোর্টের আদেশে মামলাভুক্ত সম্পত্তিতে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো বজায় রাখার নির্দেশ মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা চট্টগ্রামে জমি দখল ও উচ্ছেদ নিয়ে পুলিশের কাছে সতর্কতামূলক নোটিশ কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম।

হাইকোর্টের আদেশে মামলাভুক্ত সম্পত্তিতে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো বজায় রাখার নির্দেশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪১ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মামলাভুক্ত সম্পত্তির দখল ও অবস্থানের ক্ষেত্রে বিদ্যমান অবস্থা (স্ট্যাটাস-কো) বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে সম্পত্তির প্রকৃতি ও চরিত্র পরিবর্তন এবং কোনো ধরনের হস্তান্তরের ওপরও ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি সিভিল রিভিশন মামলার শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী, রুলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপর মামলা নং ১৩৫/২০১১-এ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে দেওয়া একতরফা আদেশ এবং ওই মামলার আদেশ নং-৫২-এর কার্যকারিতা স্থগিত থাকবে।

পাশাপাশি উভয় পক্ষকে মামলাভুক্ত সম্পত্তির দখল ও অবস্থানের ক্ষেত্রে বর্তমানে যে অবস্থা রয়েছে, তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, মামলাভুক্ত সম্পত্তির প্রকৃতি ও চরিত্র পরিবর্তন করা যাবে না এবং কোনো প্রকারে ওই সম্পত্তি হস্তান্তরও করা যাবে না। এ নির্দেশ আদেশের তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে।

হাইকোর্ট বিভাগের উল্লিখিত আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, রুলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে উভয় পক্ষকে বিদ্যমান অবস্থান বজায় রাখতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর