শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি! রামাদা কনভেনশন হল-এর জন্য ম্যানেজার আবশ্যক! অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা ভোলার মনপুরায় প্রাক্তন কলেজ অধ্যক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ, গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩ হাইকোর্টের আদেশে মামলাভুক্ত সম্পত্তিতে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো বজায় রাখার নির্দেশ মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা চট্টগ্রামে জমি দখল ও উচ্ছেদ নিয়ে পুলিশের কাছে সতর্কতামূলক নোটিশ কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম।

গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪২ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ

মারিয়া আক্তার,দিগন্তের বার্তা ২৪: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া নাগচালা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী ও মাদক সেবনরত দুই যুবককে আটক করেছে। স্থানীয় প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার কালিয়াকৈর থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরপাড়া নাগচালা গ্রামের চিহ্নিত মাদককারবারি সন্তোষের বাড়িতে মাদকের কেনাবেচা ও সেবন চলছে—এমন খবর পেয়ে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে সন্তোষের স্ত্রীর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় হাতেনাতে গাঁজা সেবন অবস্থায় জাহাঙ্গীর ও তার এক সঙ্গীকে আটক করে পুলিশ।

অভিযান সম্পর্কে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে কালিয়াকৈর থানা পুলিশের মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর