শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি! রামাদা কনভেনশন হল-এর জন্য ম্যানেজার আবশ্যক! অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা ভোলার মনপুরায় প্রাক্তন কলেজ অধ্যক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ, গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩ হাইকোর্টের আদেশে মামলাভুক্ত সম্পত্তিতে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো বজায় রাখার নির্দেশ মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা চট্টগ্রামে জমি দখল ও উচ্ছেদ নিয়ে পুলিশের কাছে সতর্কতামূলক নোটিশ কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম।

২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা, একটি সিএনজি অটোরিকশা, মুঠোফোন ও সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

বিজিবি জানায়, অভিযানে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর