শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি! রামাদা কনভেনশন হল-এর জন্য ম্যানেজার আবশ্যক! অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা ভোলার মনপুরায় প্রাক্তন কলেজ অধ্যক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ, গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩ হাইকোর্টের আদেশে মামলাভুক্ত সম্পত্তিতে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো বজায় রাখার নির্দেশ মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা চট্টগ্রামে জমি দখল ও উচ্ছেদ নিয়ে পুলিশের কাছে সতর্কতামূলক নোটিশ কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম।

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৬ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

মনপুরা ( ভোলা) প্রতিনিধি,ভোলার মনপুরায়: মসজিদের উন্নয়ন কাজের হিসাবকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনা দাবী জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

শুক্রবার দুপুর সোয়া ১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বেড়ীবাঁধ সংলগ্ন মসজিদে জুম্মার নামাজের খুতবা শেষে এই ঘটনা ঘটে।

পরে শুক্রবার রাত সাড়ে ৮ টায় আহত শিক্ষক চিকিৎসা নিতে এসে সাংবাদিকদের ঘটনার বর্ননা করে অভিযোগ করেন।

ভুক্তভোগি শিক্ষক ৪১ নং দক্ষিণ রহমানপুর (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবদুস জাহের। তিনি ওই ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় মুসল্লিরা জানান, জুমার নামাজের বয়ান শেষে মসজিদ কমিটির সভাপতি শাহে আলম উন্নয়ন কাজের হিসাব দিচ্ছিলেন। এই সময় মুসল্লী বিল্লাল হোসেন কাজের তুলনায় শ্রমিক ও খরচ বেশি হয়েছে বলে প্রশ্ন তোলেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষক জাহের মাষ্টারের ও তার ছেলেদের ওপর হামলা চালানো হয়। এতে জাহের মাষ্টার রক্তাক্ত হয় ও পাঞ্জাবী ছিঁড়ে ফেলে। পরে জাহের মাষ্টার ও তার দুই ছেলে মসজিদ থেকে বের হয়ে যায়। স্থানীয়রা ঘটনার নিন্দার পাশাপাশি দোষিদের বিচার দাবী করেন।

এই ব্যাপারে শিক্ষক আবদুস জাহের স্যার জানান, বিল্লাল হোসেনের নেতৃত্বে পাঞ্জাত আলী রাড়ী, বাকের রাড়ী, মোঃ সালাউদ্দিন সরদার, সিরাজ সরদারসহ কয়েকজন মিলে মব করে আমার ও দুই সন্তানের ওপর হামলা করে করে। আমি মসজিদের উন্নয়ন নিয়ে কথা বলায় তারা এই হামলা চালায়। এছাড়াও ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িত দোষীদের বিচার দাবী করেন তিনি।

এই ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি শাহে আলম বলেন, জাহের মাষ্টার মসজিদের নিয়মিত মুসল্লী। শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের উন্নয়নের কথা বলার সময় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা লজ্জিত ও অনুতপ্ত।

এই ঘটনার নিন্দা জানিয়ে মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম বলেন, একজন সহকারী শিক্ষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এই বিষয়ে মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, শিক্ষকের ওপর হামলার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে । ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব বলেন,মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, এই ঘটনায় লিখিত ও মৌখিক অভিযোগ পায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর