বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

সদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, নিজস্ব  প্রতিনিধি: সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারিতে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিপু দাশ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। পরে বক্তব্য দেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই কিশোরী শিল্পী অদ্বিতীয়া বড়ুয়ার কণ্ঠে পরিবেশিত হয় রাগ বাগেশ্রীর তারানা। ত্রিতালে নিবদ্ধ এ পরিবেশনায় শিল্পী প্রথমে মধ্যলয় এবং পরে দ্রুত লয়ে তারানা পরিবেশন করেন। তাঁর সঙ্গে তবলায় সহযোগিতা করেন শিল্পী রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি।
অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় বাঁশিতে রাগ মেঘ পরিবেশন করেন শিল্পী মনীষা ধর। তিনি বিলম্বিত ত্রিতাল, মধ্যলয় ত্রিতাল ও দ্রুত ত্রিতালে রাগটি পরিবেশন করেন। এরপর মিশ্র ভূপালী রাগে দ্রুত দাদরায় পল্লীসুরের একটি ধুন পরিবেশন করেন তিনি। এ পরিবেশনায় তবলায় সহযোগিতা করেন শিল্পী অমিত চৌধুরী দীপ্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের রাগ, তাল, লয় ও বাদ্যযন্ত্রের মেলবন্ধনে পুরো আয়োজনটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে উপভোগ্য হয়ে ওঠে। নিয়মিত এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে শাস্ত্রীয় সঙ্গীতচর্চা ও নতুন প্রজন্মের শিল্পীদের বিকাশে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর