মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২। কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন  কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি: উদীয়মান বাংলাদেশ-এর উদ্যোগে সাংস্কৃতিক ঐক্যজোটের ব্যানারে বাংলা সাহিত্যের অমর কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং কবিতায় তাঁর নবতর ধারা প্রবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর রচিত কবিতা পাঠ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশিষ্ট সংগঠক হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, বাংলা সাহিত্যের কালজয়ী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর