মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে সোনালী অতীত ফুটবল একাদশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠ (বাজারের মাঠ) প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রজন্ম বাংলা কলোনী ফুটবল একাদশের মুখোমুখি হয় সোনালী অতীত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে শুভর অসাধারণ একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সোনালী অতীত।

খেলা শেষে শুভকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি মাইনুল হক সুমন। মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রদান করেন জেলা ধারাভাষ্যকার ওসমান গনি তনু।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলাইমান মাহমুদ, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল হালিম, সোনালী অতীত দলের ম্যানেজার বেলায়েত হোসেন, প্রজন্ম বাংলা কলোনী দলের ম্যানেজার মো. আলাউদ্দীন ভূঁইয়া, মিজানুর রহমান সোহাগসহ ক্রীড়াপ্রেমী দর্শকরা।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোনালী অতীত ফুটবল একাদশের প্রতিপক্ষ হবে নিমকি বাজার ফুটবল একাদশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর