শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আকবরশাহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। মিয়ানমারে ইউরিয়া পাচার ও দেশজুড়ে ভেজাল সারের সাম্রাজ্য: নেপথ্যে ‘ব্ল্যাক’ মিজান ও ‘জিপসাম’ জাহাঙ্গীরের সিন্ডিকেট। মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত স্কুলে ক্লাসের চেয়ে বিল-ভাউচার বড় কেন? লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা কালিয়াকৈরের মৌচাকে ‘দারচিনি’ রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন মনপুরার দুই সিপিপি স্বেচ্ছাসেবী মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে থাকার আহ্বান রাশিয়ার

ফিরোজ শাহ কলোনিতে রোটারি লিটারেসী মাস উদযাপন: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৭ বার পঠিত
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম: নগরীর ফিরোজ শাহ কলোনিস্থ কিণ্ডারগার্টেন স্কুলে অবস্থিত রোটারি লিটারেসী স্কুলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘রোটারি লিটারেসী মাস’ পালিত হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে এতিম, দুস্থ ও পথশিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

​অদ্য বেলা ৩টায় স্কুল প্রাঙ্গণে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির আয়োজনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হক।

​সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি (পিপি) রোটারিয়ান খুরশিদ আলম, রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী, রোটারিয়ান শরিফুল ইসলাম, আইপিপি রোটারিয়ান আনোয়ারুল কবির চৌধুরী, নির্বাচিত সভাপতি রোটারিয়ান কামরুন নাহার এবং রোটারিয়ান নয়ন কুমার শীল। এছাড়াও বক্তব্য দেন স্কুলের পরিচালক রাশেদা রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম ও শিক্ষিকা রাহেলা খাতুন।

​স্কুলের পরিচালক রাশেদা রহমান তাঁর বক্তব্যে বলেন, “রোটারি ক্লাব অব চিটাগাং সিটির এই মহৎ উদ্যোগের মাধ্যমে গত প্রায় আট বছর ধরে এই অঞ্চলে নিরক্ষরতা দূরীকরণে অত্যন্ত সার্থক ও বাস্তব ভূমিকা রাখা সম্ভব হয়েছে।”

​সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হক বলেন, “বিত্ত থাকলেই হয় না, সেবার জন্য বিত্তের পাশাপাশি চিত্ত থাকা প্রয়োজন।” যারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল ড্রেস প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি তাঁদের ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান।

​অনুষ্ঠানে এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে উঠে আসা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ পরিবেশকে অত্যন্ত আবেগঘন ও আনন্দমুখর করে তোলে। শেষে উপস্থিত শিশুদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর