বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান পদক্ষেপের দাবি বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬৬ বার পঠিত
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :চট্টগ্রাম–৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, নির্বাচনকে ঘিরে নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র থাকলে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকে না। তাই আসন্ন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম শর্ত হচ্ছে নিরাপদ পরিবেশ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি।” তিনি অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে এবং অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীকে আরও সক্রিয় করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণাকালে তাঁর ওপর সংঘটিত হামলা, ঢাকায় হাদি হত্যাকাণ্ড এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, এসব ঘটনা প্রমাণ করে যে সন্ত্রাস এখনো বড় হুমকি হিসেবে রয়ে গেছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ উল্লাহ জানান, নির্বাচনে জয়ী হলে তিনি এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করাই হবে তাঁর প্রথম দায়িত্ব। এই সেতু বাস্তবায়িত হলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মহানগর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতারা সভায় অংশ নেন। উপস্থিত নেতারা নির্বাচনপূর্ব সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর