বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

নজরুল ইসলাম:  জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রস্তাবিত Transfer of Property (Amendment) Act, 2026-এর হেবা-সংক্রান্ত বিধান পুনঃপর্যালোচনার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছে

মিছিলটি জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ চত্বর থেকে শুরু হয়ে দুই নম্বর গেটস্থ বিপ্লবী উদ্যান প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষক ফোরাম, ওলামা ও আইম্মা পরিষদ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মহানগর নেতৃবৃন্দও বক্তব্য দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম প্রধানমন্ত্রী প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজির লাগাম টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং শরিয়াবিরোধী আইন বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দেশের মানুষ দ্রব্যমূল্য ও জীবনযাত্রায় স্বস্তি ফিরে পাবে এবং সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সুফল ভোগ করতে পারবে। একই সঙ্গে বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতির আলোকে মদিনা সনদের বাস্তবায়নের একটি রূপরেখা দেখতে পাবে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সিন্ডিকেট, মজুতদারি, কালোবাজারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রস্তাবিত হেবা আইন প্রসঙ্গে বক্তারা বলেন, Transfer of Property (Amendment) Act, 2026-এর হেবা-সংক্রান্ত বিধান তাড়াহুড়ো করে পাস না করে দেশের আলেম-ওলামা, মুফতি, ইসলামী আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে হবে। শরিয়াহ নির্ধারিত হেবা ও উত্তরাধিকার অধিকারের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ সৃষ্টি করে—এমন কোনো আইন করা যাবে না।

বক্তারা জনগণের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর