বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাইকৃত মালামালসহ ১৬ চোরাকারবারি আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত মালামালসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং ও দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়। এছাড়া চোরাচালানে ব্যবহৃত লাইফ বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর