মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘গুরু প্রণাম’: শাস্ত্রীয় সঙ্গীতে সুর, তাল ও তারের অপূর্ব মেলবন্ধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৬ বার পঠিত
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক:গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য, শ্রদ্ধা ও ভক্তিকে ধারণ করে গুরু পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে আয়োজিত এ অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের সুর, তাল, কন্ঠর ও তারের অনুপম মেলবন্ধনে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

তবলা শিক্ষা প্রতিষ্ঠান ‘রেওয়াজ’-এর শিষ্যবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান আয়োজন করা হয় চট্টগ্রামের প্রখ্যাত তবলাগুরু সুদীপ সেনগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা নিবেদনের উদ্দেশ্যে।
অনুষ্ঠানের শুরুতে গুরু সুদীপ সেনগুপ্ত তাঁর উপস্থিত শিষ্যদের নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বাচিকশিল্পী প্রবীর  পালের নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক বেতার ও টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত এবং সদস্যসচিব বেতার ও টেলিভিশন শিল্পী সানি দে।
এরপর শুরু হয় মূল শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। উদ্বোধনী পরিবেশনা হিসেবে ‘রেওয়াজ’-এর শিক্ষার্থীরা ‘গুরুবন্দনা’ শীর্ষক বৃন্দ তবলা লহরা পরিবেশন করেন। ত্রিতালে বিলম্বিত, মধ্য ও দ্রুত লয়ে গুরু সুদীপ সেনগুপ্তের সৃষ্ট কায়দা, টুকরা, চক্রদারসহ বিভিন্ন বোল নিপুণ দক্ষতায় পরিবেশন করে তারা দর্শকদের মুগ্ধ করেন। হলভর্তি দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। এ পরিবেশনায় হারমোনিয়ামে নাগমায় সহযোগিতা করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈকত দত্ত।
এরপর গুরু প্রণামের মাধ্যমে তবলাগুরু সুদীপ সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁর উপস্থিত শিষ্যরা।
শ্রদ্ধাঞ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর