শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি! রামাদা কনভেনশন হল-এর জন্য ম্যানেজার আবশ্যক! অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা ভোলার মনপুরায় প্রাক্তন কলেজ অধ্যক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ, গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ার নাগচালায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ৩ হাইকোর্টের আদেশে মামলাভুক্ত সম্পত্তিতে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো বজায় রাখার নির্দেশ মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা চট্টগ্রামে জমি দখল ও উচ্ছেদ নিয়ে পুলিশের কাছে সতর্কতামূলক নোটিশ কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ দুইজন আটক মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম।

কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮৮ শতাংশ। এ বছর উপজেলার এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ, দাখিলে ৬৭ দশমিক ২০ শতাংশ এবং কারিগরিতে ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, এ বছর কাপ্তাই উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪৬ জন পাস করেছে। পাসের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ। এসএসসিতে মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি ফলাফলে উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ০৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, কেপিএম স্কুল ও সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এদিকে, এ বছর কাপ্তাই উপজেলার ২টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ১২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৪ জন পাস করেছে। দাখিলে পাসের হার ৬৭ দশমিক ২০ শতাংশ।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন পাস করেছে। কারিগরি পরীক্ষায় পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

ফল প্রকাশের পর কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্তির সাফল্য স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর