রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ। লোহাগাড়া সদর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আবদুস সামাদ আজাদ স্পোর্টস ইকোনমিকে অর্থনীতির মূলধারায় নেওয়ার উদ্যোগ: আমির খসরু কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান মনসা পূজা ঘিরে রাইখালী ছাগলের হাটে পাহাড়ি ছাগলের কদর বেশি নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী নওগাঁয় টেপেন্ডাডল টাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন  স্বরবৃত্তের আয়োজনে বর্ষা বরণ। কাপ্তাইয়ে এসএসসির ফল বিপর্যয়, দাখিল-কারিগরিতে সন্তোষজনক

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার  কেপিএমের ব্রিকফিল্ড মাঠে টেকনিক্যাল বিভাগ ও নন-টেকনিক্যাল বিভাগের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

উত্তেজনাপূর্ণ ম্যাচে টেকনিক্যাল বিভাগ ৮-০ গোলে নন-টেকনিক্যাল বিভাগকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সজিব একাই ৪টি গোল করেন। এছাড়া রকি ৩টি এবং বিকাশ চাকমা ১টি গোল করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্। এ সময় কেপিএমের প্রশাসন বিভাগের প্রধান ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী টেকনিক্যাল বিভাগের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে কেপিএমের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর