মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

আগামীকাল চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ‘ভয়েস হান্ট সিজন-৩’

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫০ বার পঠিত
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ

ঝুলন দত্ত, বিশেষ প্রতিবেদক: পেশাদার যন্ত্রশিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা আয়োজিত ‘ভয়েস হান্ট সিজন-৩’ প্রতিযোগিতা আগামীকাল (রবিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী শতাধিক প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ভয়েস হান্ট সিজন-৩’ প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির সদস্য সচিব রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার পুলক পাড়িয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ফেমিনা’ গ্রুপের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর আহ্বায়ক এস. এম. শাজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সদস্য সচিব রুবেল বড়ুয়া।

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায় এবং সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া সংগঠনের সকল সদস্য, সঙ্গীতপ্রেমী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর