বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

দুই দিনেও মিলেনি কাপ্তাইয়ের বিএনপি নেতা মাসুদের সন্ধান, লেকে চলছে উদ্ধার অভিযান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৩ বার পঠিত
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী মো. মাসুদের  দুই দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে কাপ্তাই লেকে নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস  ও বিএনপির নেতাকর্মীরা অভিযান চালিয়ে গেলেও রোববার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

পরিবার সুত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে মাসুদ কেপিএমের আওতাধীন কাপ্তাই চিপার হাউসে অস্থায়ী নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও আশপাশের এলাকায় মৌসুমি ব্যবসাও করতেন।

নিখোঁজের বিষয়ে তাঁর বড় মেয়ে মাইশা আক্তার তমা জানান, শনিবার সকালে ফারুয়া বাজার থেকে নিজস্ব ইঞ্জিনচালিত বোটে করে বাড়ি ফেরার কথা ছিল তাঁর বাবার। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। তবে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, কাপ্তাই লেকের গর্জনটিলা এলাকায় তাঁর বোটটি ভাসমান অবস্থায় দেখা গেছে। তবে মাসুদকে সেখানে পাওয়া যায়নি।

খবর পেয়ে কাপ্তাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান কার্যক্রম তদারকি করেন।
পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাসেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক কামাল হাকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদ কাপ্তাই লেকে পড়ে যেতে পারেন। তাঁকে খুঁজে বের করতে দলীয়ভাবে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও নিখোঁজ মাসুদের সন্ধানে কাজ করছেন।

এদিকে নিখোঁজ মাসুদের বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
ছবির ক্যাপশন: নিখোঁজ মাসুদের ফাইল ছবি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর