বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

সীতাকুন্ডের চার ইউনিয়নে বিএনপির ত্রাণ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৮ বার পঠিত
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি : সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সীতাকুন্ড উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই মানুষের ঘরবাড়ী, ফসলী জমির ক্ষয়ক্ষতি হয়েছে। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকাজুড়ে ক্ষতিগ্রস্থ মানুষকে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুন্ড পৌরসভায় ত্রাণ বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন, ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন এবং ৭নং কুমিরা ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসন থেকে জনগনের ভোটে নির্বাচিত এমপি মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

ত্রাণ বিতরণকালে আসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের সকল দুর্যোগ দূর্বিপাকে বিএনপি জনগনের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেয়ার পাশাপাশি দলীয়ভাবেও বিএনপির নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশাল্লাহ। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকারে এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচি মোহাম্মদ মোরছালিন, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, মোহাম্মদ সালামত উল্ল্যাহ, ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, সাহাব উদ্দিন রাজু, আওরঙ্গজেব মোস্তফা, মাস্টার মোবারক হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাহেদ খান প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর