বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

পূর্ব বাকলিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮১ বার পঠিত
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম, ১৮ জুলাই: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট ওয়াইজর পাড়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপি, ডা. শাহাদাত হোসেন।

ত্রাণ বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক কর্তব্য। দুর্যোগের এই সময়ে কোনো পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।”

তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি। নগরবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।”

মেয়র আরও বলেন, “দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত উদ্যোগই পারে মানুষের কষ্ট লাঘব করতে।”

তিনি বলেন, “চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দুর্যোগ-সহনশীল নগর গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মেয়র বন্যাকবলিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো দুর্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় জনগণের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর