বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

রাঙামাটিতে উদ্ধার বনমোরগ, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি শহরের দোয়েল চত্বর থেকে উদ্ধার করা একটি বনমোরগ শনিবার (১৮ জুলাই) বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তারা দোয়েল চত্বর এলাকায় অভিযান চালান। এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগটি উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনমোরগটি ফেলে রেখে বিক্রেতা পালিয়ে যান। পরে বনমোরগটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্য প্রাণী ধরা, বিক্রি বা অবৈধভাবে পরিবহন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া প্রাণীগুলোকে সুস্থ অবস্থায় তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর