বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

বাঁশখালীতে যুব মজলিসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭১ বার পঠিত
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বানভাসি মানুষের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা। আজ শুক্রবার (১৭ জুলাই) উপজেলার সরল ও জলদি ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া ১৫টি পরিবারের মাঝে গৃহনির্মাণ এর টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

যুব মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সান্ত্বনায় তিনি বলেন, “ভয়াবহ বন্যায় মানুষ আজ গৃহহীন ও নিঃস্ব। আমরা আমাদের সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি।” এ সময় তিনি সরকারিভাবে দ্রুত ও জরুরী পুনর্বাসন কার্যক্রম শুরু করার জোর দাবি জানান। পাশাপাশি দেশ বিদেশের সর্বস্তরের বিত্তবান ও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।

ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব মজলিস চট্টগ্রাম মহানগরের সহসভাপতি হাফেজ সাখাওয়াত হোসাইন, অফিস সম্পাদক জনাব আসলাম হোসাইন এবং সমাজকল্যাণ সম্পাদক জনাব আশরাফ উদ্দিন।

দুর্যোগের এই মুহূর্তে উপহার হিসেবে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ হাতে পেয়ে উপস্থিত বানভাসি ও ক্ষতিগ্রস্ত মানুষ গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর