বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

চট্টগ্রামে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ ৪ জন গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) কোতোয়ালী থানার আওতাধীন হোটেল বি-বাড়ীয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও কোতোয়ালী জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই খালিদ হাসান তন্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আক্তারুজ্জামান (৪৮), সাইমন (১৯), জাবেদ হোসেন (২৭) এবং সানজিদা আক্তার (২২) নামে চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার দেখিয়ে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপিও’র ৭৬/১০৩ ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬৭/২০২৬, তারিখ ৪ জুন ২০২৬। পরবর্তীতে তাদেরকে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দাবি, নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর