নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরস্থ শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গোলাম আকবর খোন্দকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার পর একটি আত্মনির্ভরশীল ও আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ জিয়ার আদর্শ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট এম এ তাহের, অধ্যাপক জসীম চৌধুরী, অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, আনোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, মুরাদ চৌধুরী, নবাব মিয়া চেয়ারম্যান, ফজল হক, আব্দুল মোতালেব, শফিউল আলম চৌধুরী, কবির চেয়ারম্যান, মোহাম্মদ ছাফা, আব্দুস সালাম, এইচ এম নুরুল হুদা, জিএম মোরশেদ, মোহাম্মদ সিদ্দিক, সেলিম নুর, অ্যাডভোকেট খোরশেদুল আলম, জাহেদুল আফছার জুয়েল, জিয়া উদ্দীন, কমলেন্দু শীল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মহিউদ্দিন, মোজাম্মেল হোসেন রাসেল চৌধুরী, আল মারুফ চৌধুরী, রায়হান উদ্দীন, সাফায়েত রাকিব, মাইনুল করিম সাজিব, কামরুল হাসান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক। তাঁরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।