বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০১ বার পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে বেলা সাড়ে ১১টার দিকে পাকশী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মধ্যবর্তী নদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধু মিলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা রক্তিম নদীতে পড়ে যান। তাকে উদ্ধারের জন্য তার দুই বন্ধু নদীতে ঝাঁপ দিলে তারাও স্রোতের কবলে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও রক্তিম নিখোঁজ থাকেন।

খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর নদীর তলদেশ থেকে রিফাত হাসান রক্তিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নদীতে চলাচল ও ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর