বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে: মেয়র ডা. শাহাদাত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২ বার পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম: দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩০ মে) সকালে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিপ্লব উদ্যান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি ঐতিহাসিক স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে এখান থেকেই জিয়াউর রহমান প্রতিরোধ ও বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও নেতৃত্ব স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন ধারা সূচনা করেন। জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার চেষ্টা চলছে উল্লেখ করে মেয়র বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি, শিল্প, শিক্ষা, রেমিট্যান্স এবং উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি গড়ে দিয়ে আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দূরদর্শী নীতির সুফল আজও দেশের অর্থনীতির বিভিন্ন খাতে প্রতিফলিত হচ্ছে।

চামড়া শিল্পের বর্তমান সংকটের প্রসঙ্গ তুলে ডা. শাহাদাত বলেন, একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ শিল্প আজ নানা সমস্যায় জর্জরিত। কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব এবং এর মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি করে জাতীয় অর্থনীতিতে নতুন গতি আনা যেতে পারে।

চট্টগ্রামকে দেশের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে মেয়র বলেন, “চট্টগ্রাম শুধু স্বাধীনতার ইতিহাসের নয়, দেশের অর্থনীতিরও প্রাণকেন্দ্র। বন্দর, শিল্প, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ নগরীকে প্রকৃত অর্থেই বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে হবে।”

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

শেষে তিনি বলেন, “আজকের দিনে আমাদের শপথ হোক—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠার আদর্শ ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এ সময় চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর