বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯ বার পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৬ হাজার ২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি বিয়ার ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড বলছে, দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে মাদক পাচার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকলেও পাচারকারীরা নানা কৌশলে সক্রিয় রয়েছে। এ অবস্থায় মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযানের ধারাবাহিকতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর