বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৪ বার পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দান-এ অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) রাতে নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান এলাহী, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী এবং ড. আ ম ম মসরুর হোসাইন।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১৩ জুনের বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে সমাবেশ সফল করতে সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বৈঠকে সমাবেশকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ১৩ জুনের সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে এবং তা জনআকাঙ্ক্ষার প্রতিফলনে পরিণত হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর