বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

কোতোয়ালী থানার অভিযানে সিএমপি অধ্যাদেশে ৩ জন গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৫ বার পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :  চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের আওতাধীন কোতোয়ালী থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ মে) রাতে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ লালদিঘী এলাকায় অভিযান ডিউটি চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মামুনুর রশীদ (৬০), মেহেরাজুল আলম (১৯) ও বিজয় দাশ (২৬)।

পরে তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় কোতোয়ালী থানায় পৃথক অধর্তব্য মামলা দায়ের করা হয়। মামলা নং-১৫৯/২০২৬ ও ১৬০/২০২৬ মূলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর