বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

দ্রুত ধর্ষকদের শাস্তির আওতায় আনা হবে: ভোলায় স্পিকার হাফিজ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯০ বার পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: দেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দ্রুত শাস্তির আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।স্পিকার বলেন, দেশে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বছর এমন একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করবে বলে তিনি আশাবাদী, যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়।

জ্বালানি সংকট প্রসঙ্গে স্পিকার বলেন, উপকূলীয় অঞ্চল বিশেষ করে বঙ্গোপসাগরে অভিজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান ও আহরণ কার্যক্রম জোরদার করা গেলে মধ্যপ্রাচ্যনির্ভর জ্বালানি সংকট থেকে দেশ অনেকটাই মুক্তি পাবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর