বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

চট্টগ্রামে শুরু হয়েছে ‘উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০০ বার পঠিত
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে শুরু হয়েছে ‘উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন। সোমবার (১১ মে) তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালক, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, যিনি জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটি এবং উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, বিশ্বের অন্যান্য সামুদ্রিক দেশের মতো বাংলাদেশেও একটি স্বতন্ত্র “জাতীয় হাইড্রোগ্রাফার” প্রতিষ্ঠা সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, এমন একটি প্রতিষ্ঠান দেশের হাইড্রোগ্রাফিক কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি বাণিজ্যিক ও সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ দেশের ব্লু ইকোনমি সম্প্রসারণ, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। একই সঙ্গে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার অধীন ১৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশন অন্যতম। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় এ কমিশনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নেয়। এছাড়া সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বর্তমানে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর