বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

উত্তর নালা পাড়ায় দারুন নাজাত মহিলা মাদ্রাসার দোয়া ও মাহফিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬০ বার পঠিত
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : উত্তর নালা পাড়ায় দারুন নাজাত মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একজন নারীকে কুরআন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে, তিনি একটি পুরো পরিবার ও সমাজকে কুরআনের আলোয় আলোকিত করতে পারেন এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে **প্রধান অতিথি** হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও আল জামিয়াতুল ইসলামিয়া আরবিয়ার সুযোগ্য মুহতামিম **হাফেজ মাওলানা খোবাইব বিন তৈয়ব**। **বিশেষ অতিথি** হিসেবে উপস্থিত ছিলেন। কামাল গেইট জামে মসজিদের খতিব **মাওলানা নুরুল কবির**,শরীফ মসজিদের পেশ ইমাম **মাওলানা আইয়ুব**, দারুন নাজাত মহিলা মাদ্রাসার পরিচালক **নজির হোসাইন**,নরুল আমিন,জমির উদ্দিন এবং ফয়জুল্লাহ আনসারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মারকাজুল উলম ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং দারুন নাজাত মহিলা মাদ্রাসার৷ প্রতিষ্ঠাতা পরিচালক **বানিয়াটিলা জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন**।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শিক্ষা নারীর চরিত্রগঠন, পরিবার পরিচালনা ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বীনি শিক্ষার এমন উদ্যোগ সমাজ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তারা মন্তব্য করেন। শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর