বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম শুরু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।”
তিনি বলেন, নালা-নর্দমা পরিষ্কার করার পরও যদি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলা হয়, তাহলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, তাই নগরবাসীকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।

মেয়র জানান, গুলজারখাল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সুইস গেট নির্মাণকাজের কারণে অস্থায়ী বাঁধ দেওয়ায় সাম্প্রতিক বৃষ্টিতে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াসহ আশপাশের কিছু এলাকায় পানি জমে সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ জন্য তিনি এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্লুইস গেট নির্মাণ শেষ হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

মেয়র জানান, নগরীর গুরুত্বপূর্ণ হিজড়া খাল ও জামালখান খালের সংস্কারকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সীমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “গত বছর আমরা প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা নিরসনে সফল হয়েছি। চলমান খাল সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন কাজ শেষ হলে নগরবাসী আরও সুফল পাবে।”

অনুষ্ঠানে মেয়র স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপনে স্থানীয়দের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তোলা একটি সামাজিক দায়িত্ব।”
প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা বিষয়ক নির্দেশনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতি সপ্তাহে নিজ নিজ বাড়ির আশপাশ ও নালা পরিষ্কার রাখার সংস্কৃতি গড়ে তুলতে পারলে তা একসময় গণআন্দোলনে পরিণত হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মশিউর রহমান স্বপন, সদরঘাট থানার সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব সৈয়দ তসলিম রহমান, ইউনিট বিএনপির সম্পাদক মো. সেলিম, সদরঘাট থানা সাবেক সদস্য মোহাম্মদ বেলাল, সদরঘাট থানা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ যুবদলের সদস্য মো. লিটন, মো. নাজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় বাসিন্দা, সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে। নালা-নর্দমায় ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে জলাবদ্ধতার দুর্ভোগ কমানো যায়।অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা দ্রুত কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর