বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

সিটি কলেজে হামলার প্রতিবাদে বিভাগীয় কমিশনারের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এ সময় কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সিটি কলেজে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে।

নেতৃবৃন্দ দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ সংঘটনের সাহস না পায়।

একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ছাত্রশিবিরের নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। শিক্ষাঙ্গনে সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানানো হয়।

তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানচর্চার নিরাপদ ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হলে সব ধরনের সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সিটি কলেজে সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর