বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

সাতকানিয়া এলাকায় বিশেষ অভিযান,আটক ৩

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সাতকানিয়া থানার এসআই মো. এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মার্দাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন একটি আকাশমনি বাগানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. আকিব (২০), মো. রবিন (২৬) ও মো. রাশেদুল ইসলাম (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা যথাক্রমে রাউজান ও কক্সবাজার সদর এলাকার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ, দুই রাউন্ড সীসা কার্তুজ এবং ছয়টি মুখোশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা ডাকাত সফি ও ইলিয়াসের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর